Review for Ostad
February 06, 2026
Ostad-এর Cybersecurity & Ethical Hacking Career Track Program (Batch 5) আমার জন্য সত্যিই একটা লাইফ-চেঞ্জিং জার্নি ছিল। আমি শুরুতে একদম কিছুই জানতাম না—পুরো জিরো লেভেল থেকে। কিন্তু এই কোর্সে বেসিক থেকে খুব সুন্দরভাবে, স্টেপ-বাই-স্টেপ শেখানো হয়েছে, যা একজন বিগিনারের জন্য সত্যিই বেস্ট। আমাদের যে মেন্টর ক্লাস নিয়েছেন, তিনি অসম্ভব বন্ধুসুলভ। কখনো বিরক্ত হন না—কিছু না বুঝলে যতবার দরকার ততবার ধৈর্য ধরে, সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। শেখানোর স্টাইলটা এত ভালো যে সত্যি বলতে, আমার জীবনের best teacher দের মধ্যে তিনি একজন। একটা ব্যক্তিগত মতামত / suggestion দিতে চাই—cybersecurity এর অনেকগুলো career track আছে। যেমন: SOC Analyst, Penetration Tester (Ethical Hacker), Blue Team / Security Analyst। বেসিক শেষ করার পর যদি এই track গুলো আলাদা আলাদা Advanced course হিসেবে আনা হয়, তাহলে যারা নির্দিষ্ট একটা track নিয়ে প্রফেশনালি এগোতে চায়, তাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে বলে আমার মনে হয়। ক্লাসগুলো ছিল প্র্যাকটিক্যাল, সহজ ভাষায় বোঝানো, আর পুরো জার্নিটা ছিল ভ্যালু-প্যাকড। যারা cybersecurity বা ethical hacking-এ ক্যারিয়ার শুরু করতে চায়, বিশেষ করে বিগিনারদের জন্য এটা আমার strong recommendation। মন থেকে Ostad-কে রেকমেন্ড করি। 💙🔥
Date of experience: February 06, 2026